শহীদিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান ও দোয়া মাহফিল সম্পন্ন।
অদ্য ১৯ জানুয়ারি ২৩’ বৃহস্পতিবার বাদ যোহর জামিয়া শহীদিয়ার হল রুমে শাহীদিয়ার খাদেম আলহাজ্ব হিফজুর রহমান মাক্কি সাহেবের সভাপতিত্বে জামিয়ার শিক্ষক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় সম্মাননা স্মারক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউ/পি ৮নং খাগাউড়া ইউ/পি বানিয়াচং উপজেলার ২০২১-২২ সালে ফারেগীন অর্ধশতাধিক নবীন হাফেজ ও আলেমদেরকে সম্মাননা স্মারক প্রদান করেন।
এসময় আলোচনা করেন,শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান,মাওলানা আয়ূব বিন সিদ্দিক,মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা জুবাইর আহমদ চৌধুরী, মাওলানা ইমদাদুল্লাহ, শহীদিয়ার প্রিন্সিপাল মাওলানা হিফজুর রহমান,মাওলানা জামাল উদ্দীন প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply