চট্টগ্রামের শস্যভান্ডারখ্যাত রাঙ্গুনিয়ার গুমাইবিলে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগের পর কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলের দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ কাজ বন্ধ করে দেন তিনি। পাশাপাশি স্থাপনা নির্মাণের সামগ্রী এক দিনের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেন তিনি। নির্মাণকাজে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ইউএনও আতাউল গনি ওসমানী বলেন, কৃষিজমির শ্রেণি পরিবর্তন করলে শাস্তির বিধান রয়েছে। গুমাইবিলে পাকা স্থাপনা নির্মাণ বন্ধে অনেকবার অভিযান চালিয়ে বন্ধ করা হয়েছে। চন্দ্রঘোনা এলাকায় গুমাইবিলে স্থাপনা নির্মাণ বন্ধে ইতিপূর্বে নির্দেশনা দেওয়ার পরও নির্মাণকারী কাজ চালিয়ে যাচ্ছেন। তাই আবারও অভিযান চালিয়ে কাজটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুতের সংযোগ।
এক দিনের মধ্যে নির্মাণসামগ্রী সরিয়ে না নিলে জব্দ করে নির্মাণকারীকে শাস্তির আওতায় আনা হবে। এ ছাড়া সম্প্রতি গুমাইবিলের কয়েকটি স্থানে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটা বন্ধ করে দেওয়া হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply