চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে ১৪ ডিসেম্বর সকাল ১০টায় শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসন রাঙ্গুনিয়া কর্তৃক যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবু স্বজন কুমার তালুকদার, পৌর মেয়র শাহজাহান সিকদার, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, আযেশা আকতার, উপজেলা মুক্তিযুদ্ধো কমান্ডার খায়রুল বশর বিশেষ অতিথি ছিলেন।
বক্তারা তাদের আলোচনায় সকল শহিদ বুদ্ধিজীবী ও তাদের পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
পরবর্তীতে বাদ যোহর শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে দোয়া করা হয়। অন্যান্য ধর্মীয় রীতি অনুযায়ী তাদের আত্মার শান্তি কামনা করা হয়। বিকেলে বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply