মক্কা মুকাররমা ও জেদ্দা মহাসড়কে অবস্থিত প্রসিদ্ধ ‘মক্কা গেইট’ পুনঃসংস্কার হচ্ছে। ইতোমধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে।
শনিবার সৌদি সংবাদমাধ্যম সাবাক নিউজ সূত্রে জানা যায়, আগামী মঙ্গলবারের মধ্যে মেরামত কাজ সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
মক্কা পৌর কর্তৃপক্ষ বলছে, গেইটটির মূল স্থাপনার কাজের জন্য মালবাহী যানগুলো চলাচল সীমিত করা হয়েছে। এজন্য এ সড়কে চলাচলকারীদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে এই সড়কে সিকিউরিটিগার্ড নিযুক্ত করা হয়েছে। তারা ট্রাফিকের বিষয়গুলো দেখভাল করবে।
সূত্র : উর্দু নিউজ
Designed by: Sylhet Host BD
Leave a Reply