রাঙ্গুনিয়া উপজেলা ১০নং পদুয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডের কমলাছড়ি এলাকা হতে ২টি দেশীয় তৈরী এক নালা অস্ত্রসহ সন্ত্রাসী আব্দুর রশিদ(৩৫)কে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
৪ঠা ডিসেম্বর (রবিবার) বিকাল ৪ টায় অভিযান চালিয়ে উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ ওবায়দুল ইসলাম জানান,”গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখিত উক্ত স্থানে পুলিশের একটি অভিযানিক টিম পাঠালে উপজেলার পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কমলারছড়ি এলাকার মাওঃ আবুল কাশেমের ছেলে আব্দুর রশিদ(৩৫)কে ২টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে।
তিনি আরো জানান, সন্ত্রাসী রশিদের অন্যতম সহযোগী চট্টগ্রাম চন্দনাইশ থানার ধোপাছড়ি ইউনিয়নের মরারমুখ এলাকার মোঃ মনির হোসেনের ছেলে মোঃ মিজান(৪০) অভিযানের সময় পালিয়ে যায়। তাকে গ্রেপ্তার করতে পুলিশের একটি বিশেষ টিমের অভিযানসহ অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যহত আছে। উল্লেখ্য, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা সূত্রে জানা যায় গ্রেফতারকৃত সন্ত্রাসী আব্দুর রশিদ অপহরন মামলাসহ ৪টি মামলার ওয়ারেন্টভক্ত আসামি।
পুলিশ জানায়, ঘটনাস্থলের আসামিদের গ্রেফতারের পর এলাকাবাসী পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করায় এলাকার সাধারণ জনগণ এখন স্বস্তি নিঃশ্বাস নিচ্ছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply