‘পাচারের শিকার ব্যক্তির পাশে থাকি,নতুন করে জীবন গড়তে সহায়তা করি’ উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ২৯ অক্টোবর (শনিবার) সকাল ১০ টার সময় হবিগঞ্জ জেলায় মানব পাচার প্রতিরোধ ও দমন বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০২২ বাস্তবায়ন ও হালনাগাদকরন শীর্ষক সিলেট বিভাগীয় কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) মোঃ জাহাঙ্গীর আলম, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এ কে এম মুখলেছুর রহমান, অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগ), জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনাব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, বিভাগীয় কমিশনার, সিলেট ও জনাব মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, সিলেট।
২৯ অক্টোবর (শনিবার) বিভাগীয় কর্মশালায় অংশ গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার ও ডিআইজি, সিলেট রেঞ্জ, সিলেট মহোদয় হবিগঞ্জ জেলায় আগমন করলে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিভাগীয় কর্মশালা শেষে মাননীয় সিনিয়র সচিব মহোদয় জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে হবিগঞ্জ সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। সচিব মহোদয় সার্কিট হাউজে আগমন করলে জেলা পুলিশের একটি চৌকস দল মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
উক্ত মতবিনিময় সভায় জনাব মোঃ আখতার হোসেন, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয়ের সহধর্মিনী মিসেস মাহবুবা আক্তার উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব ইশরাত জাহান, জেলা প্রশাসক, হবিগঞ্জ, জনাব এস এম মুরাদ আলি, পুলিশ সুপার, হবিগঞ্জ, জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, সিলেট, জনাব মোঃ জাকারিয়া, পুলিশ সুপার, মৌলভীবাজার সহ হবিগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply