1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

মোটা বেতনে চীনা বাহিনীকে যুদ্ধবিমান ওড়ানো শেখাচ্ছেন ব্রিটেনের পাইলটেরা!

দৈনিক সেরাকণ্ঠ ডেস্কঃ
  • বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

চীনের সেনাবাহিনী ‘পিপলস লিবারেশন আর্মি’কে অত্যাধুনিক বিমান ওড়ানো শেখাচ্ছেন ব্রিটেনের অবসরপ্রাপ্ত পাইলটরা। ব্রিটেনের একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, অন্তত ৩০ জন অবসরপ্রাপ্ত পাইলট মোটা বেতনে আধুনিক যুদ্ধবিমান ওড়ানোর কৌশল শেখাচ্ছেন চীনের সেনাবাহিনীকে। এর জন্য ব্রিটিশ প্রশাসনের তরফে নাকি এই পাইলটদের হুঁশিয়ারিও দেয়া হয়েছে। যদিও সরকারিভাবে এ নিয়ে কিছু স্বীকার করা হয়নি।

একটি সূত্র জানাচ্ছে, চীন সরকার এই পাইলটদের এত বেশি পরিমাণ বেতন দেয়ার প্রস্তাব দিচ্ছেন যে অনেকেই অবসরকালীন নতুন চুক্তি স্বাক্ষরে সম্মত হচ্ছেন। ব্রিটিশ প্রশাসনের তরফে জানা যাচ্ছে, ব্রিটেন এবং ইউরোপের অন্য দেশগুলো কিভাবে অত্যাধুনিক যুদ্ধবিমান চালনা করে, তার কলাকৌশলই রপ্ত করতে চাইছে চীন। মাঝে কোভিডের কারণে কিছু দিন এই প্রশিক্ষণপর্বে ছেদ পড়লেও পুনরায় তা শুরু হয়েছে বলে জানা গেছে।

তবে, রিপোর্টে এ-ও উল্লেখ করা হয়েছে যে, চীন বর্তমানে ব্রিটিশ বিমানবাহিনীতে কর্মরত পাইলটদের প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করতে চাইছে। বিশেষত, ব্রিটিশ যুদ্ধবিমান এফ-৩৫ চালানোয় বিশেষ পারদর্শী পাইলটদের চেয়েছিল বেইজিং। কিন্তু মূলত পাঁচ ও ছয়ের দশকে ব্রিটিশ বিমানবাহিনীতে কাজ করা পাইলটদেরই এখন পর্যন্ত নিযুক্ত করতে পেরেছে চীন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD