1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সবার জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং ভালো থাকাই হোক বৈশ্বিক অগ্রাধিকার

মোঃ আলমগীর হোসেন
  • মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৫৮ বার পড়া হয়েছে

গত কাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস | সবাইকে মানসিক স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন | বিশ্বের বিভিন্ন দেশে মানসিক স্বাস্থ্যের বিষয়টি যে গুরুত্বসহকারে প্রচার করা হচ্ছে, বাংলাদেশে মানসিক রোগ ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত অবহেলায়, যদিও আগের চেয়ে কিছুটা অগ্রগতি হয়েছে |

আমাদের দেশে মানসিক রোগ সম্পর্কে জনসাধারণের মধ্যে নানারকমের ভ্রান্ত ধারণা রয়েছে | মানসিক রোগকে তারা জ্বীন,পরী,ভুত ও নানারকমের অশরীরী আত্মার দ্বারা ব্যাখ্যা করে থাকে |

এসব রোগীদের চিকিৎসা হয় সাধারণ গ্রাম্য ওঝা-দরবেশ, পীর-ফকিরদের মাধ্যমে | এসব ওঝা-দরবেশরা তাদের বিভিন্ন রকমের অবৈজ্ঞানিক ও অমানুষিক পদ্ধতিগুলো রোগীদের মধ্যে প্রয়োগ করে, ফলে রোগের উপশমতো দূরের কথা রোগীরা মানবেতর জীবনযাপন করে এবং কোন কোন ক্ষেত্রে মৃত্যুবরণও করে থাকে |

বর্তমানে এসব অমানবিক ও নির্মম কর্মকাণ্ড হয়তো কিছুটা কমেছে কিন্তু এখনও তার মূলোচ্ছেদ হয়নি কারণ মানসিক স্বাস্থ্য সচেতনতার অভাব | অনেক জীবনঘাতি শারীরিক রোগের মূল কারণ মানসিক, তাই দেখা যাচ্ছে যে,শারীরিক স্বাস্থ্যকে নিশ্চিত করতে হলে চাই মানসিক সুস্থতার নিশ্চয়তা |

এদ্বারা নানাধরণের সামাজিক সমস্যা, দ্বন্দ্ব, সন্ত্রাস,ধর্ষণ, গুম-খুন,আত্নহত্যা, স্কুল ড্রপ-আউট,ইভটিজিং, সাইবার ক্রাইম,পারিবারিক কলহ ও বিবাহ বিচ্ছেদ ইত্যাদি নিরসনের জন্য চাই মনোবিজ্ঞান সম্পর্কে কার্যকরী জ্ঞান | মনোবিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতি যেমন গাইডেন্স ও কাউন্সিলিং এবং বিভিন্ন থেরাপির মাধ্যমে এসবের সুন্দর সমাধান দিয়ে থেকে |

আধুনিক মনোবিজ্ঞানের উন্নয়ন ও সামাজিক বিকাশের সাথে সাথে মানসিক স্বাস্থ্যের উন্নতি শুরু হয়েছে | বর্তমানে মানসিক রোগের রয়েছে উন্নত চিকিৎসা পদ্ধতি |

তাই বাংলাদেশে মানসিক রোগীদের যথাযথ চিকিৎসা করতে হলে এবং মানসিক স্বাস্থ্যকে নিশ্চিত করতে হলে ব্যাপক সরকারি ও বেসরকারি কর্মসূচি পালন করতে হবে |

কেননা World Health Organisation(WHO) এর মতে, জনস্বাস্থ্য বলতে জনসাধারণের কেবলমাত্র শারীরিক স্বাস্থ্যকেই বুঝায় না, বরং শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্ব বহন করে |

মানসিক রোগের চিকিৎসা করার পাশাপাশি মানসিক রোগ যাতে সৃষ্টি না হয় সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থ গ্রহণ করতে হবে | এজন্য বর্তমানের শক্তিশালী প্রচার মাধ্যমগুলোর দ্বারা ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে |

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এমনকি উচ্চ শিক্ষিত লোকদের মধ্যেও মানসিক স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সৃষ্টির জন্য কাজ করতে হবে | সুরক্ষা হোক মানসিক স্বাস্থ্যের, জয় হোক মানবতার, সমাজ হোক উদ্ভাসিত জ্ঞান ও সত্যের আলোকে সে কামনা করি সমস্ত চিন্তা ও মননে |

সাবেক শিক্ষার্থী
মনোবিজ্ঞান বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD