1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

‎রাঙ্গুনিয়ায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প,চিকিৎসা পেল ২০০০ রোগী

বার্তা সম্পাদক
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার  (৩১ অক্টোবর) উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের বগাবিলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

ক্যাম্পে পার্কভিউ ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালের ২৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং ফ্রিতে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এটিএম রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের, পার্কভিউ ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের কর্মকর্তাবৃন্দ।

দিনব্যাপী চিকিৎসাসেবা কার্যক্রমে স্থানীয় রোগীদের উপচেপরা ভীড়  লক্ষ্য করা যায়।

এবিষয়ে ডা. এটিএম রেজাউল করিম জানান, রাঙ্গুনিয়ার প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের সাধারণ মানুষ শহরে ভাল চিকিৎসকের পরামর্শ নিতে নানা কারণে সমস্যা। তাই তাদের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

‎উল্লেখ্য আগামী ৮ই নভেম্বর শনিবার বেতাগীতে আরেকটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।

‎রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন<span;> ইতিমধ্যে এক মাসে ধামাইরহাট, নিশ্চিন্তাপুর এবং বগাবিলি এলাকার তিন ক্যাম্পে মোট প্রায় ৫ হাজার রোগীর সেবা দিয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD