1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২ সহস্রাধিক, আক্রান্ত সাড়ে ৬ লাখ

Reporter Name
  • শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দু’হাজার ৩৮৮ জনের। একইসাথে আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৫৩ হাজার ৮৬৯ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৪২ হাজার ৫৭৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৫৫ লাখ ৭৩ হাজার ৫০৬ জন। এছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৫৭ হাজার ৮১৩ জনের। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৬০ কোটি ৫২ লাখ ২৩ হাজার ৭৩৭ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৮৪ লাখ ৭৪ হাজার ৭৫৫ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৮৭ হাজার ৩৫০ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ছয় হাজার ৪৬০ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৭৫৪ জনের।

তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৭ লাখ পাঁচ হাজার ২৩৬ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৩৬৯ জনের।

এছাড়া ব্রাজিল আক্রান্তে চতুর্থ আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৪৭ লাখ ৫০ হাজার ১০৮ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৬ হাজার ৭৫৯ জনের।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD