মিয়ানমারে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ শুক্রবার ভোরে স্থানীয় সময় ৪টা ২২ মিনিটে মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মওলাইকে ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে রয়টার্স বলছে, ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে, সেখানে এর গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।
এদিকে শুক্রবার ভোরে বাংলাদেশের বিভিন্ন স্থানেও ভূকম্পন অনুভূত হয়। তবে কোনো সূত্র থেকে খবরটি নিশ্চিত করা যায়নি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply