1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

‘রমলা তার স্বামীর চেয়েও পাখিটিকে বেশি ভালোবাসে’

Reporter Name
  • শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে

উপন্যাসে, কবিতায় ও গানে সাম্প্রদায়িকতা, সামন্তবাদ, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী এই কবির প্রয়াণ দিবস (২৭ আগস্ট) স্মরণে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে নির্মিত হয়েছে বিশেষ নাটক, সংগীতানুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠান।

বিশেষ নাটক ‘বনের পাপিয়া’ প্রচারিত হবে ২৭ আগস্ট (শনিবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। কাজী নজরুল ইসলামের মূল গল্প থেকে এটির নাট্যরূপ দিয়েছেন খায়রুল আলম সবুজ। প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, ফারহানা মিলি, জয়রাজ, শিরিন আলম প্রমুখ।

পাখির প্রতি প্রেম ও ভালোবাসা এ গল্পের মূল লক্ষ্য। গল্পে উল্লেখিত পাখিটি রমলার কাছে এসেছে ঐশ্বরিকভাবে। রমলা ভাবছে বৃন্দাবন থেকেই এই পাখির আবির্ভাব। রমলা ও পাখির প্রেম ঠিক রাধা-কৃষ্ণের ভালোবাসার প্রতীক। রমলা তার স্বামীর চেয়েও পাখিটিকে বেশি ভালোবাসে, তাই স্বামীর মন খারাপ। এক পর্যায়ে তার স্বামী পাখিটিকে বনে ফেলে দিলে রমলা সংসার ত্যাগ করে ঈশ্বরের কাছে চলে যাওয়ার জন্য নদীতে ডুব দেয়। রমলার মনে হয়, ওটা পাখি ছিল না; পাখিটি ছিল ঈশ্বর। এই ‘রমলা’ চরিত্রে অভিনয় করেছেন ‘মনপুরা’ খ্যাত নায়িকা ফারহানা মিলি।

এছাড়াও নজরুলের প্রয়াণ দিবসে বিটিভিতে প্রচারিত হবে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘চির উন্নত মম শির’ [সকাল ৯টায়], সংগীত, আলোচনা ও সাক্ষাৎকারের সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান ‘খেলা শেষ হলো শেষ হয় নাই বেলা’ [সকাল ১০ টা ১০ মিনিটে], বিশেষ সংগীতানুষ্ঠান [দুপুর ১২টা ১৫ মিনিটে] এবং কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘আমারে দেবো না ভুলিতে’ [বিকাল ৫টা ৩৫ মিনিটে]।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD