1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত ৫৯ কোটি ৫০ লাখ ছাড়ালো

Reporter Name
  • সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৯ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত ছাড়িয়েছে ৬৪ লাখ ৫৪ হাজার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার বাংলাদেশ সময় বেলা ১১টায় করোনা মোট আক্রান্ত হয়েছে ৫৯ কোটি ৫৩ লাখ ৫২ হাজার ৬০৫ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৫৪ হাজার ৭৮৯ জন। আর সুস্থ হয়েছেন ৫৬ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার ৬৮৮ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ১৬৮ জন। মৃতের সংখ্যা ১০ লাখ ৬২ হাজার ৩৪৩ জন।

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪২ লাখ ৬৮ হাজার ৩৮১ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৭ হাজার ৬৯ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪২ লাখ ২৯ হাজার ৪৪১ জন। মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৬৪ জন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD