1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

ইসরাইলি বিমানের জন্য আকাশ উন্মুক্ত করবে না ওমান

Reporter Name
  • বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

দখলদার ইসরাইলের বিমানের জন্য আকাশ উন্মুক্ত করতে রাজি হয়নি ওমান। এর মধ্য দিয়ে পরিষ্কার হলো যে, দেশটি ইহুদিবাদী ইসরাইল ইস্যুতে সৌদি আরবের নীতি অন্ধভাবে অনুসরণ করছে না।

গতকাল বুধবার ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে রাশিয়া টুডে জানায়, ওমানের সুলতান ইসরাইলি বিমানের জন্য তার দেশের আকাশসীমা খুলে দেয়ার পক্ষে মত দেননি। ওমানের আকাশসীমা ব্যবহার করতে পারলে ইসরাইলি বিমানের জন্য দূরপ্রাচ্যের দেশগুলোর দূরত্ব অনেক কমে আসবে।

ওমানের আকাশসীমা খুলে দেয়া ইসরাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে, সৌদি আরবের আকাশসীমা খুলে দেয়ার পরেও ওমানের আকাশ উন্মুক্ত না হলে ভারত মহাসাগরের আকাশে ইসরাইলি বিমানের প্রবেশ সহজসাধ্য হচ্ছে না। সেক্ষেত্রে সৌদির আকাশ ব্যবহারের বিশেষ সুবিধা নিতে পারবে না ইসরাইলের ফ্লাইটগুলো।

ওমানের আকাশসীমা খুলে না দিলে ইসরাইল বিমানগুলোকে ইয়েমেনের আকাশ পাড়ি দিতে হবে যার আপাতত সম্ভাবনাই নেই।

রাশিয়া টুডে’র রিপোর্টে বলা হয়েছে- ইসরাইলের সাথে ওমানের এরইমধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে কিন্তু বিমান যোগাযোগ প্রতিষ্ঠিত হয়নি।

সূত্র : পার্সটুডে

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD