1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

মোরেলগঞ্জে এমপির সাথে মা সংসদের ফলোআপ সভা অনুষ্ঠিত

শেফালী আক্তার রাখি
  • রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে ২৪ মে রবিবার বেলা ১০ টায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম এর সাথে মা সংসদ এর একটি ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্যের নিজ অফিস কক্ষে এ সভায় এলাকার জলবায়ু ও ওয়াশ সম্পর্কিত সমস্যাগুলো চিহ্নিত করে এ সংক্রান্তে সংসদ সদস্য বরাবর পূর্বের দেয়া লিখিত আবেদনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।

সভায় সংসদ সদস্য বলেন, উত্তর সুতালড়ি কাঠের পুল মেরামতের জন্য বিশেষ ভাবে পদক্ষেপ গ্রহন করা হবে,এবিষয়ে পুনরায় ব্যক্তিগতভাবে তিনি নোট রাখেন,ও বিশুদ্ধ পানির সংকট কমাতে এলজিআরডি মন্ত্রির সাথে ব্যাক্তিগত ভাবে স্বাক্ষাৎ করেন এবং আবেদন দাখিল করেন, এলজিআরডি মন্ত্রি এই আবেদনের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য লিখিত ভাবে মন্ত্রালয়ে প্রেরন করেছেন।এবং ভেড়িবাধ নির্মানের বিষয়টি মহান সংসদে উপস্থাপন করেছেন,এ বিষয়েও সরকার দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানান। সেই সাথে মা সংসদকে এবং বাজেট ক্লাবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।তিনি আরো বলেন, কুরবানির ঈদের পরে মাঠ পর্যায়ে গিয়ে ডরপের কার্যক্রমগুলো পরিদর্শন করবেন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন মা সংসদের শৈব্য ডাকুয়া,মমতাজ বেগম,শেফালী আক্তার রাখি এবং বাজেট ক্লাবের খলিলুর রহমান প্রমুখ।

উল্লেখ্য যে, গত ৩ মার্চ ২০২৬ইং তারিখ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের স্বাভাবিক জীবন যাপনের সু-ব্যবস্থাকরনসহ এলাকায় বিদ্যমান বিভিন্ন সমস্যাগুলো মহান জাতীয় সংসদে উত্থাপনের জন্য এবং পানগুছি নদী ভাঙ্গন প্রতিরোধে পাইলিংয়ের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য,বিভিন্ন ইউনিয়নের ভরাট খাল গুলো পুনঃখনন করে জলাবদ্ধতা নিরসন,যোগাযোগ ব্যবস্থার জন্য পুল নির্মান,খাস পুকুরগুলো সংস্কার করে জনগণের সুপেয় পানি নিশ্চিত করাসহ এলাকার সার্বিক বিষয় বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগতির জন্য সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম এর সাথে মোরেলগঞ্জ উপজেলার মা-সংসদ এর বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো।এই বৈঠকে সংসদ সদস্য প্রতিশ্রুতি দিয়েছিলেন যে,সংসদ অধিবেশন শুরু হলে মোরেলগঞ্জ উপজেলার সকল সমস্যার সমাধানের জন্য পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তারই ধারাবাহিকতায় আজ সংসদ সদস্যের সাথে মা সংসদ এর পূর্বের আবেদনের অগ্রগতি সম্পর্কে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD