সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে রাকিব মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার সাতপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাকিব মিয়া উপজেলার কার্তিপুর গ্রামের সায়েদ মিয়ার ছেলে।
মামলায় একই গ্রামের রহমান মিয়ার ছেলে আজিজুর মিয়া (২২) ও বাক্কার মিয়ার ছেলে মারুফ মিয়া (২১) নামে আরও দুজনকে আসামি করা হয়েছে।
ঘটনার বিবরণ
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ৭ এপ্রিল স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাকিব মিয়া তার দুই সহযোগীকে নিয়ে ওই শিক্ষার্থীকে জোর করে অপহরণ করে। রাতভর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরদিন শিক্ষার্থীর বাবা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসা শেষে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি রেকর্ড করার নির্দেশ দিলে শাল্লা থানায় মামলা রজু হয়।
মামলার বিবরণ
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, আদালতের নির্দেশনা অনুসারে মামলা রজু করা হয়েছে। মামলায় তিনজনকে আসামি করা হয়। প্রধান আসামি ধর্ষণকারী রাকিব মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
মামলা নং: ০৪,তারিখ: ১৪ মে ২০২৬
শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) আরেফিনের নেতৃত্বে অভিযান চালিয়ে রাকিবকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply