রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে তিন মাস ১৩ দিন ধরে নিখোঁজ উদয় দেবনাথ পাপন (১৪) নামে এক কিশোরকে উদ্ধার করেছে র্যাব। তিনি রাউজানের উরকিরচর এলাকার উজ্জ্বল প্রসাদ দেবনাথের ছেলে ও রকারী কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র।
১ আগস্ট সোমবার দুপুরে নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
র্যাব-৭ জানায়, নিখোঁজ কিশোরকে উদ্ধারের পর তার মা-বাবাকে খবর দেওয়া হয়। পরে তারা তাকে শনাক্ত করেন। ওই কিশোর নিজেকে অসুস্থ দাবি করে, তবে এতদিন কোথায়, কিভাবে ছিল কিছু্ বলতে পারেনি। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তারা আরও জানান, গত ২৪ এপ্রিল রাহুল স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরেনি। পরে কোথাও তার সন্ধান না পেয়ে রাউজান থানায় জিডি করেন তার বাবা। এরপর গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সোমবার তাকে উদ্ধার করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply