মিরু হাসান বাপ্পী বগুড়া জেলা সংবাদদাতা : দেশব্যাপী বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের গায়েবানা জানাজা নামাজ আদায় করেছে বগুড়া জেলা বিএনপি। সোমবার (১ আগষ্ট) বেলা সাড়ে ১২টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ নামাজের আয়োজন করা হয়।
নামাজের ইমামতি করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ,বি,এম মাজেদুর রহমান জুয়েল। জানাযা’র নামাজা শেষে তার রুহের মাগফেরাত ও আহত নেতাকর্মীরাদের আশু সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এতে অংশ নেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, মনিরুজ্জামান মনি, কেএম খায়রুল বাশার, তৌহিদুল আলম মামুন, সাইদুজ্জামান শাকিল, শেখ তাহা উদ্দিন নাইন, শহীদ-উন নবী সালাম, এনামুল কাদির এনাম, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, নূরে আলম সিদ্দিকী রিগ্যান, আহসান হাবিব মমি, হারুনুর রশিদ সুজন প্রমুখ। এছাড়াও জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ নামাজে অংশ নেন।
এর আগে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে দেশব্যাপী বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে একটি যৌথ মিছিল বের করে জেলা স্বেচ্ছাসেবক ও ছাত্রদল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। তিনি বলেন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের রক্ত বৃথা যাবে না। শোককে শক্তিতে রূপান্তরিত করে আন্দোলন বেগবান করতে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ সফল করতে নেতাকর্মীদের আহবান জানান।
উল্লেখ্য, গতকাল রবিবার দুপুরে ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হন। তিনি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।।
Designed by: Sylhet Host BD
Leave a Reply