মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা
বাংলাদেশ আওয়ামী লীগ আদমদীঘি উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর মাতা সেলিনা খান( ৮৬) গত রোববার রাত বারোটায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে চারপুত্র ও দুইকন্যা সন্তানসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিবৃতিতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply