রাহাত মামুন, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে তিন ব্যবসায়ীর দোকান ও একটি পাকা বসতঘর। এ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ও ১টি ঘরের মোট ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ দোকান ও ঘরের মালিক।
রোববার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাঁচবাড়ি এলাকায় আর দুপুর ১ টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ড মুরাদনগরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, আজ রাঙ্গুনিয়ায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। মরিয়নগরে অগ্নিকাণ্ডে আগুনে ক্ষতিগ্রস্থ দোকানের মালিকরা হলেন-ইমাম উদ্দিনের (মুদির দোকান), নুর মোহাম্মদের (মুদির দোকান), মুফিজুর রহমানের (চায়ের দোকান) পুড়ে যায়। আর পৌরসভার ৭নং ওয়ার্ড মুরাদনগর এলাকার ব্যবসায়ী আহমদ সৈয়দের বসত ঘর।
মরিয়মনগর স্থানীয় ইউপি সদস্য ওবায়দুল হক বলেন, সকাল সাড়ে ৭ টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান মালিকরা কিছুই বের করতে পারেনি।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে মরিয়মনগর থেকে আমাদের কাছে খবর আসে অগ্নিকাণ্ডের। এরপরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুটি মুদির দোকান ও একটি চায়ের দোকান আর দুপুর ১ টার দিকে মুরাদ নগরে আহমদ সৈয়দ এর ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ড সংগঠিত হয়ে পুড়ে যায়। এতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply