হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জে ক্রেতার ছদ্মবেশে উপজেলা নির্বাহী অফিসার’র অভিযানে দুই পাখি বিক্রেতাকে কারাদন্ডসহ উদ্ধারকৃত ১২ টি পাখি হাওরের আকাশে অবমুক্ত করা হয়েছে।
১৩ নভেম্বর শুক্রবার ভোর সাড়ে ৫ঘটিকার উপজেলার নোয়াগড় এলাকায় আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান ক্রেতার বেশে ঐ গ্রামের জুনাব আলীর পুত্র মোঃ আলঙ্গীর মিয়া (২৩) ও একই গ্রামের ফুরুক মিয়ার পুত্র লুতু মিয়া (২০) ১২টি বকসহ আটক করেন।
পরে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply