1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে দুদিন ব্যাপী এমআইই কার্নিভাল শুরু

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

রাহাত মামুন, চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে শুরু হলো দুই দিন ব্যাপি এমআইই কার্নিভাল–২০২২।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এর নিচতলায় কেক কাটার মধ্য দিয়ে কার্নিভালটি শুরু হয়। এর দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই (রোববার)।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।এছাড়া উপস্থিত ছিলেন মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমদ, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম এবং শিক্ষকবৃন্দ।

এ আয়োজনে রয়েছে ‘স্কোপ অফ মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইন দ্য ইরা অফ ইন্ডাস্ট্রি ৪.০’ শীর্ষক সেমিনার।

চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে শুরু হওয়া উক্ত সেমিনারে আমন্ত্রিত অতিথিবৃন্দের পাশাপাশি কি-নোট স্পিকাররা বক্তব্য রাখেন। কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন কেএসআরএম স্টিল প্লান্ট লিমিটেড চট্টগ্রামের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার এএফএম সাইফ মওলা এবং ইউনিপোলার অটোমেশন টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির রাজু।

প্রভাষক তাসনুভা জাহান নোভা ও ফাহিম ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ আবদুর রহমান(কাকন)।

মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমদ বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ দিতে চাই। চতুর্থ শিল্পবিপ্লবের বাস্তবায়ন এধরনের বস্তুনিষ্ঠ প্রোগ্রাম ও মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের হাত ধরেই হোক- এ আশা রাখি।’

এমআইই কার্নিভালের অংশ হিসেবে বিকাল ৫টায় আইডিয়া কন্টেস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এ অনুষ্ঠিত হবে।

এরপর আগামী ৩১ জুলাই বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠ সংলগ্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের মধ্যদিয়ে কার্নিভালটির শেষ হবে।

বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ব্যবহার না করে খোলা মাঠে কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেন আয়োজকরা। কনসার্টে ব্যান্ড হিসেবে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ‘স্টোন’।

উক্ত কার্নিভালের স্পন্সর হিসেবে রয়েছে কেএসআরএম, ইউনিপোলার, ফাইভ আর এ্যাসোসিয়েটস ও পার্টিকেলস বাংলাদেশ। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চুয়েটনিউজ২৪ডটকম।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD