1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ধর্মপাশায় কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণার্থীদের বিদায়ী সংবর্ধনা

Reporter Name
  • বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

মোবারক হোসাইন ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মাস্টারবাড়ী ট্রেনিং ইন্সটিটিউট থেকে কম্পিউটার বিষয়ে তিনটি ট্রেডে ছয় মাস মেয়াদে প্রশিক্ষণ নেওয়া ১২৬জন প্রশিক্ষণার্থীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার (২৭জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের ফারহানা জান্নাত খাদিজা গণমিলনায়তনে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। মাস্টারবাড়ী সুফিয়া রহিম গণপাঠাগার পরিচালনা কমিটির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ। প্রশিক্ষণার্থী রয়েল মিয়ার পরিচালনায় এই বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাস্টারবাড়ী ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ গোলাম জিলানী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ইনছান মিয়া, ধর্মপাশা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, প্রশিক্ষণার্থী আনিকা আক্তার, আখি আক্তার,খোকা মিয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক প্রশিক্ষণার্থীদেরকে শিক্ষা উপকরণ সামগ্রী উপহার দেওয়া হয়।#

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD