মোবারক হোসাইন ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদে মঙ্গলবার (২৬ জুলাই) অই ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের হতদরিদ্র ৫০০টি পরিবারের মাঝে ১০ কেজি করে জি.আর এর চাউল বিতরণ করা হয়েছে।
এছাড়াও ১০ টি পরিবারের মধ্যে গোখাদ্য ও দুই শতাধিক শিশুর মাঝে এক পেকেট করে গুড়ো দুধ বিতরণ করা হয়েছে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলার উপ- সহকারী প্রকৌশলী ও পাইকুরাটি ইউনিয়নের ট্যাগ অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ইকবাল , ইউপি সচিব আব্দুল হালিম, ইউপি সদস্য শফিকুল ইসলাম, মোহাম্মদ সোহেল মিয়া, কামরুল ইসলাম, মামুন মিয়া, জিয়া উদ্দীন,মহিলা সদস্যা পারভীন আক্তার, জুবলী আক্তার, জেসমিন আক্তার প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply