খালেদ আহমেদ:
মৌলভীবাজার প্রতিনিধিঃ
তিনি ২৬ই জুলাই ২০০৫ সালের এই দিনে মৌলভীবাজারের ইসলামপুর গ্রামে নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে ।
মুক্তিযাদ্ধের অন্যতম সংগঠক,১৯৭১ সালের স্বেচ্ছাসেবক বাহিনীর মৌলভীবাজার এর প্রধান ,১৯৭৫ সালের পট পরিবর্তীকালীন কঠিন সময়ে মৌলভীবাজার মহকুমা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্বপালন করেন , মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১ এর বীর মুক্তিযাদ্ধা মরহুম আলহাজ্ব আব্দুল মালিক সাহেবের আজ ১৭তম মৃর্ত্যুবার্ষিকী ।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনণেও তাঁর ভুমিকা ছিল । তিনি একজন প্রথম সারির ফুটবল খেলোয়াড় ছিলেন।
১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর মৌলভীবাজারে আওয়ামী লীগের রাজনীতি হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ । শাসকদের দমন নিপীড়নের শিকার হন নেতারা । এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে কাজ করেছেন। আওয়ামী লীগকে সুসংগঠিত করতে গিয়ে তিনি ব্যক্তিগতভাবে অনেক জুলুম অত্যাচার সহ্য করেছেন আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন । এলাকায় বিচার আচারেও তিনি সুনাম অর্জন করেছিলেন ।
মৃত্যুবরণ কালে তিনি ৫ পুত্র ও ৩ কন্যা সন্তান রেখে গেছেন। তারা হলেন: মুক্তিযোদ্বা সন্তান কমান্ড মৌলভীবাজার জেলার সভাপতি, আকিকুর রহমান নোমান , আখলাকুর রহমান সুলেমান , ওয়াহিদুর রহমান , আমানুর রহমান রাইহান ও আহমদুর রহমান সুমন। এবং মেয়েরা হলেন সেলিনা , শাহানা ও রুনা।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সংগঠনিক সম্পাদক বর্তমানে বিলেত প্রবাসী আখলাকুর রহমান সুলেমান এবং আমানুর রহমান রাইহান তাহারা বলেন; আমার আব্বা সারাজীবন দেশের জন্য দলের জন্য কাজ করে গেছেন, আমরা ভাই বোনেরা কেউ তার মতো হতে পারিনি । কিন্তু আমরা সবাই আমার আব্বাকে নিয়ে গর্ব বোধ করি।
তাঁর আদর্শকে লালন করি মৃত্যু বার্ষিকীতে আব্বার জন্য সকলের কাছে দোয়া চাই ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply