1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন আদমদীঘি উপজেলা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতি

Reporter Name
  • মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী
বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়া জেলার শ্রেষ্ঠ সমিতি নির্বাচিত হলেন আদমদীঘি উপজেলা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ (পিও)। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় জেলা প্রশাসক জিয়াউল হক শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার সমিতির সভাপতি রফিকুল ইসলামের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির, জেলা মৎস্য সহকারি পরিচালক মশিউর রহমান, বগুড়া সদর সিনিয়র মৎস্য অফিসার শারমিন আক্তার প্রমূখ। ইতঃপূর্বে আদমদীঘি উপজেলা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ (পিও) করোনা কালীন সময়ে অনলাইনে দেশের বিভিন্ন স্থানে মাছ সরবরাহে প্রথম স্থান অধিকার করায় শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD