1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করুন; আব্দুল মজিদ খান

Reporter Name
  • সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

সাজ্জাদ বিন লালঃ

হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান মহোদয় বলেছেন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করছি। সারাক্ষণ শুধু পড়ো পড়ো করলে ছোট ছেলেমেয়েদের ভালো লাগে না। খেলাধুলার মধ্য দিয়ে তাদের পড়ালেখা শেখাতে হবে। তবেই সেটা ফলপ্রসূ হবে।

২৫ জুলাই সোমবার সকালে বানিয়াচং অডিটোরিয়ামে উপজেলার ১৫টি ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে খেলায় সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব দিতে হবে। কারণ আমরা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই। যাতে তারা পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারে। এ কথা মাথায় রেখেই সরকার শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আমরা শিক্ষাকে আরো আধুনিক, উন্নত ও বিজ্ঞানসম্মত করতে চাই। শুধু সাধারণ শিক্ষা নয়, কারিগরি শিক্ষাকে আমরা গুরুত্ব দিতে চাই। যাতে একজন ছেলে-মেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা কিছু করতে পারে। এজন্য সবাই যার যার অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার জনাব পদ্মসন সিংহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শুকুরআনা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD