আব্দুর রউফ আশরাফ।।
বায়তুল জব্বার কমপ্লেক্স নবীগঞ্জ থেকে আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল হাদীস আল্লামা মুফতি রাশিদুর রহমান ফারুক বর্ণভী আর আহ্বান।
অদ্য ২৪ জুলাই রবিবার রাত ১০ টায় নবীগঞ্জ বায়তুল জব্বার কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠান থেকে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান যে, ইসলামী তাহযীব তামাদ্দুন ইসলামের স্বার্থে সকল মুমিন মুসলমান ঈমান আমল সেইভ করতে অরাজনৈতিক একটি দল আঞ্জুমানে হেফাজতে ইসলামে দলমত নির্বিশেষ যোগদান করবেন। দেশের অধিকাংশ জেলা উপজেলায় শাখা গঠন হচ্ছে। আজ নবীগঞ্জ মাস্টার রুবেল মিয়ার বাড়ীতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের আহ্বায়ক কমিটি হয়। আগামী ১৬ আগস্ট নবীগঞ্জ উপজেলার পুনঃগঠন হবে। সর্বস্তরের তৌহিদী জনতা ও আলেম উলামাদের বিশেষভাবে থাকার আহ্বান জানান।
তিনি আরো বলেন আগামী ১৭ ও ১৮ নভেম্বর ২২ বৃহস্পতি ও শুক্রবার’ আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ৭৭ বৎসর ফূর্তি উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাঠ প্রাঙ্গণে আজিমুশ্বান ইজতেমা অনুষ্ঠিত হইবে। সেখানে দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে ইল্লাল্লাহর আযান দিবো। এক সঙ্গে সিজদা করবো। মাঠকে সিজদার জায়গা বানাবো। অতঃএব ১৭ ও ১৮ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার আমরা সবাই উপস্থিত থাকবো। আগ থেকে এ তারিখের কোন ধরনের প্রোগ্রাম রাখবো না।
এ তারিখে দেশের সর্বস্থরের তৌহিদী জনতা ও আলেম-উলামদের উপস্থিত থাকার আহ্বান করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply