শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
শাল্লা উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তারের অনিয়ম দুর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ এনে গত শনিবার শাল্লা সচেতন মহলের ব্যানারে মানববন্ধন পালন করে শতাধিক মানুষ। মানববন্ধনে বক্তারা দাবী করেন, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা বাবদ ২ লাখ টাকা স্বাক্ষর জালিয়াতি করে আত্মসাত করেন এই কর্মকর্তা। এছাড়াও করোনা কালীন সময়ে স্বেচ্ছাসেবীদের নামে ৮ লাখ ৮২ হাজার টাকা ১৫ জনের স্বাক্ষর নকল করে বিল উত্তোলন করার প্রতিবাদ জানিয়েছেন শাল্লাবাসী। এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতার বিল ভাউচারে রাজকুমার দাস নামে এক ব্যাক্তির নাম দিয়ে এসব বিল উত্তোলণ করা হয়। কিন্তু রাজকুমার দাস নিজেই জানেনি এই বরাদ্দের কথা। রাজকুমার দাস জানান, আমি কোনো শ্রমিকের কাজ করিনি। আমার নাম ব্যবহার করে স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিনা আক্তার বিল উত্তোলন করে আত্মসাত করেছেন। এরই প্রতিবাদ জানিয়েছি।
এদিকে রবিবার আবার কয়েকজন লোক দিয়ে স্বাস্থ্য কর্মকর্তার পক্ষে মানববন্ধন পালন করা হয়েছে। এই মানববন্ধনে দাবী করা হয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিনা আক্তারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে। তাই এই ঘটনার সত্য উদঘাটন করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।
শাল্লার সুশীল সমাজ মনে করছেন স্বাস্থ্য কর্মকর্তা নিজের দুর্নীতি ধামাচাপা দেয়ার জন্য কয়েকজন লোক দিয়ে এই মানববন্ধন করিয়েছে। সকল প্রমানাধী থাকার পরও সরকারের একজন কর্মকর্তা এই মানববন্ধন করাতে পারে না বলে জানান সুশীল ব্যাক্তিত্ব এনামুল বারী লেলিন। তিনি আরো বলেন, এই ঘটনায় সুষ্টু তদন্তের মাধ্যমে এর বিহীত ব্যবস্থা করা হোক। না হয় অন্যথায় উপজেলায় যেকোনো সময় বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও বক্তব্য দেয়া সম্ভব হয়নি। কারন তিনি ফোন রিসিভ করেননি
Designed by: Sylhet Host BD
Leave a Reply