1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ধুনটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

Reporter Name
  • রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪৭ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন(বগুড়া) প্রতিনিধি

“নিরাপদ মাছে ভরবো দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় ধারণ করে সারা দেশের মতো বগুড়ার ধুনটে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রবিবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, মৎস্য অফিসার মীর্জা ওমর ফারুক, সমাজসেবা অফিসার আব্দুল্লাহ হেল কাফি, মহিলা বিষয়ক অফিসার আশরাফ আলী ও আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান। আলোচনা সভায় বক্তারা মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য চাষী, উদ্যোক্তা ও সুফল ভোগীরা। ২৩ থেকে ২৯ জুলাই বণার্ঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD