1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

Reporter Name
  • রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে শাল্লায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলায় কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাস, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাবের সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও চারটি ইউনিয়নের মৎস্য চাষীবৃন্দরা। সভায় বক্তারা বলেন, দেশীয় মাছ রক্ষা করতে সকলের সতর্কতা অবলম্বন করতে হবে। পোনা মাছ আহরণ ও নিধন করা থেকে সবাই বিরত থাকতে হবে। তবেই দেশীয় মাছ রক্ষা করা সম্ভব। পরে উপজেলার তিন ইউনিয়ন থেকে তিনজন সফল মৎস্যচাষীকে পুরষ্কৃত করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD