1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

অতিরিক্ত আলোকসজ্জা করায় বগুড়ায় দুই রেস্টুরেন্টের বিদ্যুৎ বিচ্ছিন্ন

Reporter Name
  • রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা

অতিরিক্ত আলোকসজ্জা করায় বগুড়ায় কাচ্চিকান্ড ও হেলিয়াম’স ডাইন নামে দুই রেস্টুরেন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। শজিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শহরের জলেশ্বরীতলায় এক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। এসময় নেসকো-১ এর কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, জলেশ্বরীতলা এলাকায় কাচ্চিকান্ড রেস্টুরেন্ট এবং হেলিয়াম’স ডাইন কে ইতোপূর্বে বারবার তাদের দোকানের বাইরে সামনের অংশের অতিরিক্ত আলোসজ্জ্বা বন্ধ রাখার জন্য সর্তক করা হয়। কিন্তু তারা সরকারি আদেশ না মেনে দোকানের বাইরের অংশে (রাস্তাসহ) আলোকসজ্জা করে রাখায় তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিনি আরও জানান, হিলিয়াম’স ডাইনে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তাদের অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায় ফলে তাদের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামমার জন্য নেসকো-১এর উপস্থিত টিমকে নির্দেশ প্রদান করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD