1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শাল্লা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা সেলিনার আর্থিক দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি-

সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ
মোছাঃ সেলিনা আক্তারের নানা অনিয়ম, দুর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির
বিরুদ্ধে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার ২৩ জুলাই বেলা ১১টায় উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এ
মানববন্ধনে অংশগ্রহণ করেন। সুরঞ্জিত দাসের পরিচালনায় এবং সুনামগঞ্জ জেলা
ছাত্রলীগের সহ সভাপতি ও শাল্লা উপজেলা ছাত্রলীগের আহŸায়ক পলাশ চৌধুরীর
সভাপতিতে মানবন্ধনে বক্তারা ডা: মোছাঃ সেলিনা আক্তারের নানা অনিয়ম,
সরকারী টাকা লুটপাট, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন আর্থিক দুর্নীতির বিষয়
উল্লেখ্য করেন। পাশাপাশি উক্ত কর্মকর্তার নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে
সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণেও উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি
আকর্ষন করেন বক্তারা। এসময় উপস্থিত শতাধিক জনতা উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ সেলিনা আক্তারের বিভিন্ন অনিয়ম ও
দুর্নীতির ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে দাড়িয়ে থাকেন।
বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ডে কোভিড-১৯ এর স্বেচ্ছাসেবীদের
৮লক্ষ ৮২হাজার টাকা, এমএসআরের ঔষধ ক্রয় না করা, বীর মুক্তিযোদ্ধাদের
চিকিৎসা সহায়তার ঔষধ না দেয়া, রাজ কুমার দাসের স্বাক্ষর জাল করে
পরিষ্কার-পরিচ্ছন্নতার ২লক্ষ টাকা, এমএইচভি’দের প্রশিক্ষণের ১লক্ষ টাকা ও
হাসপাতালে কোনোদিন জেনারেটর না চালিয়ে ৩৫হাজার টাকা উত্তোলন করে
আত্মসাতের বিবরণ তুলে ধরেন উপস্থিত জনতা।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ
সেলিনা আক্তারের মুঠোফোনে কথা হলে তিনি কর্মস্থলে নেই, প্রশিক্ষণে রয়েছেন
এবং মানবন্ধনের বিষয়ে কোনোকিছু জানেনি বলে এপ্রতিবেদককে জানিয়েছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD