1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বগুড়ায় ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৮ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী
বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়ায় শাহ আলম(২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার লাহিড়ীপাড়ার রায় মাঝিড়া এলাকার একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহ আলম ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা।

তবে এলাকাবাসীর দাবি, শাহ আলম প্রচুর নেশাগ্রস্ত ছিল।

ওসি সেলিম রেজা জানান, শাহ আলমের বাড়ীর ৫০০ গজ দূরে একটি ক্ষেত থেকে তার মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD