1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

আদমদীঘিতে ৩০ গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর

Reporter Name
  • বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী
বগুড়া জেলা সংবাদদাতা

“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার”এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে (৩য় পর্যায়ে ২য় ধাপে) ৩০টি গৃহহীন ও ভুমিহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর। গতকাল বৃহস্প্রতিবার মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফোনেন্সর মাধ্যমে সারাদেশে আশ্রয়নের ঘর হস্তান্তরের উদ্বোধন করেন। আদমদীঘি উপজেলা হলরুমে এ লক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, থানার এসআই কাওসার আলী, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, সাংবাদিক খায়রুল ইসলাম, উপজেলা প্রশাসনি ককর্মকর্তা সিরাজুল হক মন্টু, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আবদুস সালাম, আবদুল হক আবু, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার প্রমুখ। পরে ৩০ টি গৃহহীন ও ভুমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD