1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

তাহিরপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদানে প্রেস কনফারেন্স

Reporter Name
  • মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৫২ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি ঃ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ স্লোগানকে সামনে রেখে ‘ক’ শ্রেণির পরিবার তথা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদানে তাহিরপুর উপজেলায় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইকবাল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান,সাংবাদিক নরেন্দ্র নারায়ণ বৈশাখ,সাজ্জাত হোসেন , সৈকত হাসান, মনিরাজ শাহ্‌, আবির হাসান, খোরশেদ আলম, তানবির আহমেদ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে সারাদেশে ‘ক’ শ্রেণির পরিবারের জন্য আবাসন নির্মাণ করা হচ্ছে। ‘ক’ শ্রেণির পরিবারগুলোকে ২ শতাংশ জমি ও দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা বাড়ি প্রদান করা হচ্ছে। পাশাপাশি জমির রেজিস্ট্রেশন, নামজারী, কবুলিয়তসহ অন্যান্য দলিলাদিও সরকারি খরচে সম্পন্ন করা হচ্ছে। মুজিববর্ষের এসব ঘরে নিরাপদ পানি ও বিদ্যুৎ সরবরাহ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

সারাদেশের ন্যায় তাহিরপুর উপজেলা প্রশাসন ‘ক’ শ্রেণির পরিবারের জন্য মুজিববর্ষের ঘর নির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ১ম পর্যায়ে ৭০টি এবং ২য় পর্যায়ে ৭৬টি ঘর নির্মাণ করে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা। হয়েছে। বর্তমানে তয় পর্যায়ে ‘ক’ শ্রেণির ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। ৩য় পর্যায়ে তাহিরপুর উপজেলায় মোট ১১০টি ঘর নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ৩য় পর্যায়ের ১ম ধাপে ৪৫টি ঘর নির্মাণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২১ জুলাই বেলা ১০ ঘটিকায় ৩য় পর্যায়ের ২য় ধাপে নির্মিত গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। সারাদেশে ২৬,২৯৯টি ঘরের শুভ উদ্বোধন হবে। এর সাথে সঙ্গতি রেখে তাহিরপুর উপজেলায় ৪০টি ঘরের উদ্বোধন করবেন।

ইউএনও বলেন, আশা করি এ ঘর পেয়ে উপকারভোগীরা আর্থ সামজিকভাবে লাভবান হবেন, তাদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং তাদের উন্নত জীবনের পথে এগিয়ে যাওয়া সহজতর হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD