মোবারক হোসাইন ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর বাজারের ব্যবসায়ী ঝর্ণা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী বিএডিসি অনুমোদিত বীজ ডিলার সামছুল আলম (৫২)কে পাশের নেত্রকোনার মোহনগঞ্জ বাজারে ১০কেজি ওজনের ৬০বস্তা বীজধান ৩৯ জাতের ধান কালোবাজারে বিক্রি করার চেষ্ঠায় জড়িত থাকার অভিযোগে ওই ডিলারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বেলা দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.মুনতাসির হাসান এই আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বীজ ডিলার সামছুল আলমের নির্দেশে রবিবার বেলা পৌনে দুইটার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাঁর নিজ গুদাম থেকে বীজধান ৩৯জাতের ১০কেজি ওজনের ৬০বস্তা বীজ ধান কালোবাজারে বিক্রির জন্য পাশের নেত্রকোনার মোহনগঞ্জ বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসান বেলা দুইটার দিকে উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে এসে বীজধান বোঝাই অটোরিকশাটিকে আটক করেন। পরে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ডিলার সামছুল আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply