1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

Reporter Name
  • শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৫৪ বার পড়া হয়েছে

মাসুদ আলম চয়ন, মৌলভীবাজার প্রতিনিধিঃ

কমলগঞ্জে পূর্ব শক্রুতার জের হিসাবে বর্গাচাষি মোঃবশির মিয়ার রোপনকৃত ধানী জমি ঘাস মারার ঔষধ ছিটিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ করিমপুর গ্রামের জমির মিয়া (৪৫), কায়েছ মিয়া (২২),গোপাল নগর গ্রামের সুশীতল দেব (৫৫) এর বিরুদ্ধে। আজ ১৬ জুলাই দুপুরে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃবশির মিয়া জানান- গত ১২জুলাই ভোর ৬টায় জমির মিয়া গংরা সম্মিলিত ভাবে তার রোপনকৃত ধানী জমি ঘাস মারার ঔষধ ছিটিয়ে জ্বালিয়ে দেয়। প্রতিবাদ করায় জমির মিয়ার হাতে থাকা রামদা দিয়ে তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা করে। ঐ সময় ১নং স্বাক্ষী শফিক মিয়াসহ অন্যান্য লোকজন এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি উক্ত ভূমির মালিক শ্রীমঙ্গল শহরের উম্মে সালমা বেগমকে অবগত করেন। এ ঘঠনায় জমির মিয়া গংদের অভিযুক্ত করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।এবং সরেজমিন কমলগঞ্জ পৌরসভার অধিনস্থ একজন কৃষি কর্মকতা ও কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত বক্তব্য তিনি আরো জানান- জমির মিয়া, কায়েছ মিয়া, সুশীতল দেব ও তার সহযোগীরা সুদখোর, ভূমি জবরদখল, নারীদেরকে যৌন হয়রানীসহ একাধিক অপরাধের সাথে জড়িত।তাদের এহেন জঘন্য আচরন এলাকার লোকজন অতিষ্ট।এমন কোন অপরাধ নাই যাহা তাদের মাধ্যমে হয়নি। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।বর্তমানে পরিবারের লোকজন ভয়ে নিরাপত্তা হীনতায় রয়েছেন।বিষয়টি সাংবাদিকদের লেখনির মাধ্যমে সম্ভব সকল প্রকার সহায়তা কামনা করেন।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD