1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

Reporter Name
  • শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়ার ধুনট উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাহিদ হাসান (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে হুকুমআলী-মথুরাপুর সড়কের চানদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। নাহিদ উপজেলার তারকান্দি গ্রামের শাহজাহান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালের দিকে নাহিদ হাসান মোটরসাইকেল যোগে মথুরাপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে চানদিয়াড় বাজার এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চালক নাহিদ হাসান ও এনামুল হক (৩৫) আহত হন।

স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়ার পথে নাহিদ হাসান মারা যান।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক এ স্থানান্তর করা হয়েছে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, আইনী প্রক্রিয়া শেষে নাহিদের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD