1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ধর্মপাশায় ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৫৮ বার পড়া হয়েছে

মোবারক হোসাইন ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কামলাবাজ দক্ষিণপাড়া গ্রামের একটি বাড়ির উঠান থেকে একটি প্লাস্টিকের মধ্যে থাকা ৯বোতল ভারতীয় অফিসার চয়েস ব্লু (৭৫০ মিলিলিটারের) মদ গতকাল বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার এসআই সুমন চন্দ্র দাস আজ বৃহস্পতিবার (১৪জুলাই) রাত নয়টার দিকে বলেন,উপজেলার সদর ইউনিয়নের কামলাবাজ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মো.আরমান মিয়া (২৫) ওরফে টেম্পু তার নিজ বাড়ির উঠানে মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের অন্তরপুর গ্রামের মাদকব্যবসায়ী হারুন মিয়া (৩২)কে নিয়ে বুধবার (১৩জুলাই) রাত সাড়ে নয়টার দিকে সেখানে মাদক বেচাকেনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওইদিন রাত পৌনে ১০টার দিকে সেখানে অভিযান চালানো হয়।এ সময় অভিযান টের পেয়ে ওই দুজন মাদকব্যবসায়ী প্লাস্টিকের বস্তার মধ্যো থাকা ৯বোতল ভারতীয় মদ ফেলে রেখে সেখান থেকে তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়
। এ ঘটনায় থানার এসআই পাপন চন্দ্র দে বাদী হয়ে ওইদিন রাতেই ওই দুজন মাদকব্যবসায়ীকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD