1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ সদর উপজেলা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

মিসবাহ সভাপতি, জুনাইদ সেক্রেটারী ও আবদুল মজিদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত।

শতবর্ষের ঐতিহ্যে লালিত, ইসলামী রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের সহযোগী কাফেলা ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলাধীন সদর উপজেলা শাখার কাউন্সিল-২০২২ সম্পন্ন হয়েছে।

(১৪জুলাই২০২২) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সদর ছাত্র জমিয়তের আহব্বায়ক মিসবাহুজ্জামান ইকবালের সভাপতিত্ত্বে ও সদস্য সচিব জুনাইদ আহমদের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম,সহ-সভাপতি হাফিজ মাবরুরুল হক, সাধারণ সম্পাদক হাফিজ ওয়াসিক বিল্লাহ হিব্বান, প্রচার সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক ইলিয়াস হাসান মোস্তাফী , বানিয়াচং উপজেলা অর্থ সম্পাদক ইসলাম উদ্দিন মাসরুর প্রমুখ ।

বক্তারা বলেন: দেশের এই হেন পরিস্থিতিতে ছাত্র জমিয়তের সদস্যদের সজাগ দৃষ্টি রাখতে হবে! অসহায়দের সাহায্য যাপিয়ে পড়তে হবে, বড়দের কোন নির্দেশ আসলে তা মানার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। ছাত্র জমিয়তের কর্মীরা হবে অন্যদের জন্য মডেল স্বরুপ। আদবে আখলাখে সবার চেয়ে এগিয়ে। আকাবিরদের জীবনে পড়ে তা থেকে শিক্ষা নিয়ে জীবন গঠন করতে হবে।

উপস্থিত আমন্ত্রীত অতিথিদের সম্মতিক্রমে মিসবাহুজ্জামান ইকবালকে সভাপতি, জুনাইদ আহমদকে সাধারণ সম্পাদক, আব্দুল মজিদকে সাংগঠনিক সম্পাদক ও মুসাদ্দিক বিল্লাহকে প্রচার সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা করেন,জেলা ছাত্র জমিয়তের সংগ্রামী সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম।

পরিশেষে জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাবরুরুল হক হবিগঞ্জীর দোয়ার মাধ্যমে কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD