1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধর্মপাশায় মিলাদ ও দোয়া মাহফিল

Reporter Name
  • বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

মোবারক হোসাইন ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি ,যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুলের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা দুইটার দিকে উপজেলার হাসপাতাল রোডস্থ উপজেলা প্রেসক্লাবে দৈনিক যুগান্তর পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি এনামুল হক এনামের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।

এসময় উপস্থিতছিলেন,
সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু, সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি এনামুল হক এনাম,দপ্তর ও প্রচার সম্পাদক সোহান আহমেদ,সাংবাদিক মোবারক হোসাইন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লুতফুর রহমান উজ্জ্বল, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল জায়েদ প্রিয়াম প্রমুখ।

পরিশেষে সাংবাদিক মোবারক হোসাইন এর মুনাজাতের মাধ্যমে মিলাদ মাহফিল সমাপ্ত হয়।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD