মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা
রেললাইন পারাপারের সময় ক্ষিতীশ পাহান (৫০) নামের এক আদিবাসির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে পঞ্চগড়-খুলনা রেললাইনের আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধিন তেঘর পালপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ক্ষিতীশ পাহান জয়পুরহাট সদরের টিপপাড়া চকমোহন গ্রামের মনির পাহানের ছেলে। এ ব্যাপারে ওই দিন রাত ৮টায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ক্ষিতীশ পাহান উল্লেখিত স্থানে রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একতা আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে।
সে মানসিক রোগি ছিল, মাঝে মধ্যেই বাড়ি থেকে হারিয়ে যেত আবার ফিরে আসতো বলে তার পরিবার সুত্রে জানাযায়। মরদেহ রাতেই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply