মোঃ ফরিদ উদ্দিন, শ্যামনগর প্রতিনিধি
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্যারেজ বাজার মোড় দিয়ে প্রতিদিন মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজ ত্রিপানি বিদ্যাপীঠ হাই স্কুল মুন্সিগঞ্জ কাসিমিয়া ইমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা শত শত ছাত্রছাত্রী সহ হরিনগর সুন্দরবন জেলেখালি এলাকার মানুষের চলাচল।
অপরদিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্রবেশ পথ আবাদ চন্ডিপুর মোল্লাবাড়ি হাই স্কুল, প্রাইমারি স্কুল, আলিয়া মাদ্রাসা সহ উত্তর কদমতলা, জাবাখালি নওয়াবেকি মানুষের চলাচলের পথ ।পূর্ব পশ্চিমে মুন্সিগঞ্জ টু শ্যামনগর হাইওয়ে রাস্তা দিয়ে বাস ট্রাক সহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে এই ঐতিহ্যবাহী গ্যারেজ বাজারের হাজার হাজার মানুষ এই মোড় টি ব্যবহার করে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এই মোড়ের চারিধারে
ইজিবাইক , ভাড়ায় চালিত মটর সাইকেলের মোটর ভ্যান রাস্তার পাশে কিছু অস্থায়ী দোকানের দখলে । যার ফলে সর্ব সাধারনের চলাচলের বিঘ্নের সৃষ্টি হচ্ছে ,হচ্ছে দুর্ঘটনা যানজট বিষয়টি নজরে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য উক্ত বাজারের বাজার ব্যবস্থাপনা কমিটি প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী এলাকাবাসী।
Designed by: Sylhet Host BD
Leave a Reply