1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে হায়দরাবাদ হাজী ইয়াকুব আলি ভুইয়া উচ্চ বিদ্যালয়ে ১২ই জুলাই ছয়জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও ১ জন কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পালিত হয়েছে।
বিদায়ী শিক্ষকরা হলেন, প্রধান শিক্ষক মরহুম হাজী আবু তালেব ভুঁইয়া, আবু বক্কর সিদ্দিক ভুইয়া সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক মাওলানা আবু ইউসুফ, জনাব আবুল কালাম, জনাব লক্ষী কান্ত দেবনাথ , জনাব রবীন্দ্র চন্দ্র দেবনাথ। অফিস সহকারী (MLSS) জনাব মিজানুর রহমান।
সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সার্বিক সহযোগীতায় উক্ত অনুষ্ঠান পালিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতির পদ অলংকৃত করেন জনাব মনোয়ারা হাকিম আলী। এতে প্রধান অতিথি ছিলেন (সাবেক উপজেলা চেয়ারম্যান) জনাব আলহাজ্ব হারুন-আল- রশীদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল করিম আওয়াল। বিশেষ অতিথি জনাব মোঃ জাকির হোসেন চেয়ারম্যানসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালক অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব মাইনউদ্দিন আহমেদ বলেন, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। বিদায়লগ্নে এই সম্মান একজন শিক্ষকের সবোর্চ্চ প্রাপ্তি। বিদায়ী শিক্ষকদের পক্ষে বক্তব্য প্রদানকালে জনাব আবু বক্কর সিদ্দিক ভুইয়া আবেগাপ্লুত হয়ে পরেন। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আনোয়ারুল হক বলেন এমন একটি অনুষ্ঠানের অংশীদার হতে পেরে আমরা সত্যিই গর্বিত। সহকারী শিক্ষক মিজানুর রহমান ভুইয়াসহ অন্যান্য শিক্ষকগণ বলেন প্রতিটি শিক্ষাগুরুই বিদায়বেলায় এমন সম্মান প্রাপ্য। সবশেষে বিদায়ী শিক্ষক ও অনুষ্ঠানের আয়োজকদেরসহ সকলের জন্য মোনাজাত করেন মাওলানা আবু ইউসুফ। সবশেষে উপহার সামগ্রী বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD