1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

রাউজানে দ্রুতগতির “সুপারবাস” উল্টে ২৮ জন যাত্রী আহত

Reporter Name
  • মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

রাহাত মামুন, চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ যাত্রী নিয়ে সড়কের উপর উল্টে গেছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় ২৮ জন যাত্রী মারাত্মক আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৪টায় রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চুয়েট -তাপ বিদ্যুৎ এলাকার কাতালপীর শাহ্ মাজারের পাশে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান থেকে অন্তত ৪০ যাত্রী নিয়ে রাঙ্গুনিয়া সুপার সার্ভিস (চট্টমেট্রো-০৫-০২২২) বাসটি চট্টগ্রাম বাস টার্মিনালের উদ্দেশ্যে ছেড়ে যায়। রাউজান উপজেলার কাতালপীর শাহ্ মাজার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। বাসের আহত হওয়া সকল যাত্রীদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক গতি সম্পন্ন বাসটি রাস্তার উপর বাসটি উল্টে যাওয়ার পর এক যাত্রীর আত্মচিৎকারে ছুটে গিয়ে দেখি তার গলায় বাসের ভাঙা গ্লাস ঢুকে গেছে। ওই বাসে প্রায় ২৮ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। অনেক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রাউজান চুয়েট পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. খুরশেদ আলম বলেন, ঘটনার পরপর পুলিশ এসেছে। বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিল। এরমধ্যে বেশিরভাগই যাত্রী আহত হন। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD