1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

বেপরোয়া গতি খাদে কার ড্রাইভারসহ আহত ৪

Reporter Name
  • সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন কুমিল্লা জেলা প্রতিনিধি

আজ ১১ জুলাই কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাধীন চাপিতলা গ্রামে একটি প্রাইভেটকার রাস্তা থেকে ছিটকে পার্শ্ববর্তী গাছে সজোরে আঘাত করলে প্রাইভেটকারটি দুমরে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীর মোস্তফা জানান, তিনি সকাল ১১ টায় কোম্পানিগঞ্জ-নবীনগর রাস্তার অদুরে গরুর জন্য ঘাস তুলছিলেন। হঠাৎ নবীনগরমুখী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার পাশ দিয়ে রাস্তার পাশে থাকা গাছে সজোরে আঘাত করে। এতে মুহুর্তেই গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় গাড়িটির মালিক পায়ে ও মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়দের সহযোগীতায় তাকে গাড়ির ভেতর থেকে উদ্বার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও চালকসহ চারজন আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগীতায় গাড়িটি উদ্বারের চেষ্টা চলছে।
গাড়িটির চালক সুভাস দত্ত জানান তারা ঢাকা থেকে কুমিল্লার মুরাদনগরে (কোরবানপুর) যাচ্ছিলেন। গাড়িটি চাপিতলায় পৌছলে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উক্ত দুর্ঘটনা সংঘটিত হয়। এতে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত গাড়িটি উদ্বারে পুলিশ বা ফায়ার সার্ভিসের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD