মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধি : ধুনট সদর ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান এস এম মাসুদ রানা।
তিনি শুভেচ্ছায় বলেন ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদ-উল আযহা আমাদের মাঝে ফিরে আসে । তিনি বলেন, “ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন, অর্থনৈতিক বৈষম্য দূর করে মানুষের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল। সেই সাথে সকল জাতির তিনি কল্যাণ কামনা করেন ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply