মিরু হাসান বাপ্পী বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়ার সান্তাহারে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উল্টো টানের মধ্য দিয়ে শেষ হচ্ছে। শনিবার সকাল সাড়ে নয়টায় শহরের রথবাড়ি এলাকা থেকে প্রথম টানের মধ্য দিয়ে রথের উল্টো টানের শুরু হয়। এরপর দ্বিতীয় ও তৃতীয় টানের মধ্যে দিয়ে রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গিয়ে রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে। এর আগে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করে ঢাক-ঢোলক বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়। উল্টো রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়।
রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি প্রদীপ ভৌমিক, সহ-সভাপতি রবি রায়, সাধারণ সম্পাদক প্রদীপ প্রামানিক (জয়), বাপ্পা, পল্লী চিকিৎসক সন্জয়সহ প্রমুখ। মন্দির কমিটির সহ-সভাপতি রবি রায় বলেন, ধর্মীয় মতে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার ১লা জুলাই শহরের রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছিল রথযাত্রার অনুষ্ঠান মালা। মাসির বাড়ি থেকে আজ তাদের নিজ মন্দিরে ফিরে আসার দিন। তাই এই রথযাত্রার উল্টো টানের আয়োজন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply