মোবারক হোসাইন ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা গ্রামে (৮ জুলাই) শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে কাজী রুবী হক মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে( দুঃস্থ সহায়তা প্রকল্পের আওতায়) ৯০ জন নারীপুরুষের মাঝে নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে। রুবি হক ধর্মপাশা গ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী মোহাম্মদ মজিবুল হক মণির স্ত্রী ছিলেন। অর্থ বিতরণের আগে মৃত রুবি হকের জন্য দোয়া করা হয়েছে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক, উপজেলা প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক সোহান আহমেদ, ছাত্রলীগ নেতা তাসিনুল হক রাফি প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply